রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া হবে না, সমন্বয়ক হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আর ফ্যাসিবাদীর জন্ম হতে দেওয়া হবে না। প্রয়োজনে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে চকরিয়ায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে কোরক বিদ্যাপীঠ মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা আমাদের শহীদ ভাই-বোনদের রক্তে অর্জিত ফ্যাসিবাদমুক্ত দেশে আর কোনো খুন, গুম, অত্যাচার, নির্যাতন চাই না। সেদিকে লক্ষ্য রেখেই পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত আমাদের পথচলা অব্যাহত থাকবে।

আগামীর সুন্দর দেশ বির্নিমাণে বদ্ধ পরিকর হয়ে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দেশের শিক্ষার্থীরা ১৭ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হাজারো ছাত্র-ছাত্রীকে শহীদ হতে হয়েছে। আমি সে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেহেতু ছাত্র তাই নিজেদের পড়ালেখাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আমাদের অভিভাবক হবে মা-বাবা, আর কেউ নয়।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ