রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

কিশোরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুরআনে হাফেজের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু সাইদ নামে এক হাফেজের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাফেজ আবু সাইদ কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসা অ্যান্ড প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। তিনি করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ ক্যাডেট মাদরাসা অ্যান্ড প্রিক্যাডেট স্কুলে যাওয়ার সময় পৌরসভার সামনে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাথায় আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী শোক প্রকাশ করে জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে করিমগঞ্জের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে  তাকে দাফন করা হবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ