শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

উখিয়ায় স্কুল শিক্ষার্থীদের সিরাত কুইজ আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের সহযোগীতায় সিরাত বিষয়ক কুইজের আয়োজন করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমখাঁ বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আলা উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মামুনূর রশিদ, সাংবাদিক তালহা ইবনে রেজা ও সাইফুল আমিন রুবেল।

উন্মুক্ত এই প্রতিযোগীতায় প্রাইমারির পাশাপাশি হাইস্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

আয়োজক শিক্ষার্থী আব্দুল মুবিন বলেন, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাঁর আদর্শ ছড়িয়ে দিতেই আমাদের সিরাত পাঠ ও কুইজ প্রতিযোগীতার আয়োজন।"

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ