রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ইসলামী আন্দেলন বাংলাদেশ খাগড়াছড়ি শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাইছার আজিজী,জয়েন্ট সেক্রেটারী মাওলানা রাশলেদুল  ইসলাম রহমতপুরী,সাংগঠনিক সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ জামাল উদ্দিন মৃধা, সেক্রেটারি মোঃ আল-আমিনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

সভায় বক্তাগণ বলেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনটি ১৯৮৭ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠা করেন এদেশের তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম রহ.। ২০০৬ সালে তিনি ইন্তেকাল করেন। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম রহ.এর মৃত্যুর পর এই সংগঠনের দায়িত্ব গ্রহণ করেন তার সুযোগ্য সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। যিনি বর্তমানে চরমোনাই পীর নামে প্রসিদ্ধ। ২০০৬ সাল থেকে তিনি এ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সহিত ইসলাম, দেশে ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছেন।

বক্তাগণ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিক সমাজের সহযোগিতা প্রত্যাশা করেন ইসলামী আন্দোলর বাংলাদেশের নেতৃবৃন্দ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ