রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

গাজীপুরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার  দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকার সুলতানের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়েছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বর্তমানে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটিসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো হবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ