মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অনুষ্ঠান শেষে কুষ্টিয়া জেলা শাখার মজলিস নেতৃবৃন্দ- ছবি: সংগ্রহীত

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুমতাজুল উলূম মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা ও অঙ্গ সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।