২০১৩ সালে সিংগাইর উপজেলার অর্ন্তগত গোবিন্দল নতুন বাজর স্পটে ৪ জনকে শহীদ, শাপল চত্বরের গণহত্যা, ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা-নির্যাতন, গণগ্রেফতার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ ও বর্বরচিত হত্যাকান্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে- শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে গণ-সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিংগাইর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হবে।
সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসà§