শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিলেটে নিহত সাংবাদিকের বাড়িতে গেলেন মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিক আবু তুরাবের বাসায় গেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। বুধবার দুপুর আড়াইটায় তিনি সাংবাদিক তুরাবের বাসায় যান এবং তার পরিবারে খোঁজ-খবর নেন।

এ সময় তিনি আবু তুরাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিলেট জেলা সভাপতি নাজির আহমদ, ইসহাক আহমদ, ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ফজলুল হক, মাওলানা সোলাইমান আহমদ শাহী, জাবেদ আহমদ ও মাওলানা মাসুম আল নোমান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ