রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

খুলনা দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ,
খুলনা প্রতিনিধি

আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় দিঘলিয়ার পথের বাজার স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধকৃত সকল মিল-কলকার খানা চালু, ছাত্র জনতার গণঅভুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, আহতদের সুস্থতা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিতব্য বিশেষ দোয়া ও গণ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সহ সভাপতি মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম সরদার, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা ফজলুল হক ফাহাদ, মুফতি আব্দুল মান্নান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ফরহাদ মোল্লা।

গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ নুরুল হুদা সাজু।

নেতৃবৃন্দ শুক্রবারের সমাবেশে সর্বস্তরের দিঘলিয়াবাসীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ