শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আন-নূর ছাত্র সংসদের উদ্যোগে সীরাতুন্নাবী সা. মাহফিল ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার মোহাম্মাদ পুরের বসিলায় আন-নূর ছাত্র সংসদের উদ্যোগে মুহাম্মাদ ইয়ামীনের পরিচালনায় সীরাতুন্নাবী সা. মাহফিল ও সীরাত শীর্ষক পুরস্কার বিতরণী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৪ টায় আন-নূর ইসলামিয়া নৈশ মাদরাসার ২ তলা মিলনায়তনে শুরু হয়ে আয়োজনটি চলে রাত ১১ টা পর্যন্ত।

এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আন-নূর নৈশ মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের মাজাহেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন নূর দাওয়াহ বিভাগের মুশরিফ ও নাজেমে তালিমাত  মাওলানা মুজিবর রহমান কাসেমী, আন-নূর নৈশ মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা গোলাম রাব্বী, অত্র মাদরাসার দারুল ইকামা মাওলানা মাহমুদুল হাসান ও সিনিয়র শিক্ষক মাওলানা মঈনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আন-নূর ছাত্র সংসদের সভাপতি শেরে বাঙ্লা কৃষি বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক মোঃ মিজানুর রহমান ও ছাত্র সংসদের কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সহসাধারণ সম্পাদক নাইমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শামসুল ইসলাম, ইখলাছুর রহমান, মাহদী হাসান, নাজিরুল ইসলাম, হেলাল উদ্দীন, সহ পাঠাগার সম্পাদক উসাইদ আহমদ, আবু বকর সিদ্দিক, আবুল কালাম, হাসানাত, ইমাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, রাসেল, আজহার, দাওয়াত ও তাবলীগ সম্পাদক হাবিবুর রহমান, আব্দুল কাইয়ুম, ভিডিও ও রেকর্ড প্রোগ্রামিং হেড ইকরামুল ও আলী আকবারসহ ধর্মপ্রাণ অনেক মুসল্লি সর্বসাধারণ।

পুরস্কার বিতরণের এ আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদ হোসাইন, মাওলানা ইবরাহীম,মাওলানা ইমরান, মাওলান মুহাম্মাদুল্লাহ ও অনেকে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ