শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারতে বিশ্বনবীকে নিয়ে অবমাননার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি:

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে অবমাননা এবং তাতে বিজেপি নেতার সমর্তনের প্রতিবাদে খুলনা দৌলতপুর মুকুল ভান্ডার মোড়স্থ দেয়ানা পাবলা ঈদগাহ ময়দানে দেয়ানা পূর্বপাড়া নবীপ্রেমিক যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় দৌলতপুর সুলতানিয়া জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মুফতি নাজমুল হাসান এর সভাপতিত্বে ও হাফেজ মুহা: মিরাজুল এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন মাও: মুফতি জাকারিয়া,মুফতি ফয়সাল আহমাদ,মুফতি আল আমিন,মুফতি হুসাইন মোহাম্মদ জুম্মান,মুফতি আবু হুরায়রা,মাও: আবুল কালাম, মুফতি মুজাহিদুল ইসলাম,মাও: নাসির উদ্দীন,মাও: গোলাম মোস্তফা বাঙ্গালি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আরিফ বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বি এল কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহা.শোয়াইব আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহা.শাহরিয়ার তাজ সহ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি পাবলা মুকুল ভান্ডার মোড় থেকে শুরু করে দেয়ানা-পাবলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামনে দেয়ানা পাবলা ঈদগাহ ময়দানে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ