শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কিশোরগঞ্জে ‘আন্তর্জাতিক হুরমতে আকসা কনফারেন্স’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ বিন আলাউদ্দীন
কিশোরগঞ্জ

ফিলিস্তিনের সমর্থনে তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের উদ্যোগে ‘আন্তর্জাতিক হুরমতে আকসা কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়।

জেলার অন্যতম আলেমে দ্বীন শামসুদ্দিন ভুইয়া জামিয়া ইসলামিয়ার পরিচালক মাওলানা হিফজুর রহমান খানের সভাপতিত্বে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফিলিস্তিনের শীর্ষ আলেম গাজার মসজিদ আল-জাকিরার সম্মানিত খতিব শায়খ মুসা আলবারবাখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে এই সংকটময় সময়ে বাংলাদেশসহ তাদের পাশে দাঁড়ানো পৃথিবীর সকল মুসলমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ফিলিস্তিনিরা মাসজিদুল আকসার জন্য আমাদের জান, মাল, স্ত্রী-সন্তান সবকিছু উৎসর্গ করেছি। বিশ্ব সন্ত্রাসী ইহুদীদের নৃশংস আক্রমনে যদি ফিলিস্তিনকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়, তবুও আমরা আমাদের সংকল্প থেকে পিছু হটবো না। একজন ফিলিস্তিনি জীবত থাকাবস্থায় আমাদের ভূমিতে কোনো জায়ানবাদকে মেনে নেবো  না, ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথি হিসাবে (অনলাইনে) বক্তব্য রাখেন, আফগানিস্তানের শীর্ষ আলেম ও রাজধানী কাবুলের জামিয়া মুহাম্মদিয়ার পরিচালক মাওলানা আব্দুল হামিদ হাম্মাসি। 

কনফারেন্সে ফিলিস্তিনের ইতিহাস, ঐতিহ্য, সংকট ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশের শীর্ষ ইসলামী সুরকার, গীতিকার লেখক ও গবেষক জাগ্রত কবি আল্লামা মুহিব খান। আলোচনা শেষে কবি নিজের লেখা ঈমান জাগানিয়া বেশ কয়েকটি ইসলামী সংগীত পরিবেশন করে শ্রোতাদের উজ্জীবিত করেন। 

বিশিষ্ট লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও স্বনামধন্য আলেমে দ্বীন মাওলানা শরিফ মুহাম্মদ প্রধান আলোচক হিসেবে ফিলিস্তিনের অতীত-বর্তমান অবস্থা, মুসলিম বিশ্ব ও বাংলাদেশীদের করণীয় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

হুরমতে আকসা কনফারেন্সে বক্তব্য রাখেন, জামিয়া ইসলামিয়া দারুল উলুম সতাল এর পরিচালক ও কিশোরগঞ্জ ইমাম  উলামা পরিষদের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী। আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলাম। ইমাম উলামা পরিষদ কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী। মাদরাসা আবু হুরায়রা রা. এর পরিচালক মাওলানা রহমতুল্লাহ। তরুণ উদিয়মান জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী আবু উবায়দা ফিলিস্তিন বিষয়ে জ্বালাময়ী সংগীত পরিবেশন করেন।   

বক্তব্য রাখেন, কবি ও লেখন মাওলানা সাইফ সিরাজ, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা সাইয়েদ সিরাজুল হুদা, মুফতি ইলিয়াস কাসেমী, মুফতি আব্দুল্লাহ সাদেক, মাওলানা জাকারিয়া আনোয়ার প্রমুখ। আরবি বক্তব্য প্রদান করেন মাওলানা আকরাম খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম ও মাওলানা কে এম নাজিমুদ্দিন। 

কনফারেন্সে বক্তাগণ ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যাক্ত করে ইসরাইলের গণহত্যা ও দখলদারিত্বের নিন্দা জানান। মুসলিম বিশ্বসহ পৃথিবীর সকল শান্তকামী মানুষকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ