রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত চার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদুল্লাহ হাবিবী, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গইড়িপাড়া এলাকায় মাঠে কাজ করতে গিয়ে প্রবল বৃষ্টিতে বজ্রপাতে আক্রান্ত হয়ে চার জন নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন: দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গড়েরপাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৮), মোজাম আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), মৃত হাউস আলীর ছেলে আওলাদ হোসেন (৬০) ও ফারাকপুর বটতলা এলাকার জামান আলীর স্ত্রী জহুরা খাতুন (৪০)।

আজ বুধবার (৯ অক্টোবর) বিকেল :০৩ টায় এ ঘটনা ঘটে।

দৌলতপুর উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম নান্নু বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা বিকেলে মাঠে কাজ করতেছিলো। এসময় দমকা হাওয়া ও প্রচন্ড বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরেকটি মাঠে আরেকজন কৃষকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

স্থানীয়রা জানান, বজ্রপাতে প্রাণ হারানো ব্যক্তিরা ঘটনার সময় তামাকের চারা রোপণের জন্য জমি তৈরি করছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ