রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী

মোটরসাইকেলে মাদরাসায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নিহত মাদরাসা শিক্ষক হাবিবুল্লাহ

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুল্লাহ (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশন এর সামনের মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হাবিবুল্লাহ চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মুজাম্মেল হকের ছেলে। তিনি এওয়াজপুর ইউনিয়নের নাসির চেয়ারম্যান বাড়ির দরজার শামসুল উলুম নূরানী ও হাফিজি মাদ্রাসার সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুল্লাহ পৌরসভার ২নং ওয়ার্ড তার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় আসার সময় কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশনের সামনে আসলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আরো একটি অটো রিকশা আসলে অসাবধানতাবসত বেপরোয়া গতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকটির সঙ্গে সজোড়ে ধাক্কা খায়। এসময় চালক হাবিবুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে শশীভূষণ থানার নবাগত অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ