শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আগামীকাল খুলনার নিউমার্কেটে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদের সামনে এ সমাবেশের আয়োজন করা হবে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেকেটারি মোঃ আবু গালিব, আলহাজ্ব ডাক্তার এস এম সেলিম হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের এস এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মোস্তফা অল গালিব, আব্দুল মান্নান সরদার, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আমিনুর ইসলাম।

আগামীকালের গণসমাবেশে খুলনার সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ