শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সিলেটের হবিগঞ্জে ‘শাইখুল হিন্দ কনফারেন্স’ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘শাইখুল হিন্দ কনফারেন্স’ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল (১৭ অক্টোবর, বৃহস্পতিবার) সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হবে এ কনফারেন্স। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

কনফারেন্সে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জমিয়ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

কনফারেন্স উদ্বোধন করবেন জমিয়ত হবিগঞ্জ জেলা সভাপতি হাফিজ মাওলানা শামছুল হক সাদী।

আলোচনা করবেন শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী (সহ-সভাপতি), শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খাঁন (সহ-সভাপতি), মাওলানা জুনায়েদ আল হাবীব (সহ-সভাপতি)।

এছাড়া জেলা ও উপজেলার জমিয়ত নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

কনফারেন্সে অংশ নিতে সর্বস্তরের তৌহিদী জনতাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ