শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নোয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে অর্থদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ফেনী নদী থেকে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে অর্থদন্ড দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী তার কার্যালয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  এর আগে বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

দণ্ডিতরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো.রাকিবুল হাসান (২২) মজিবুর রহমান বাদশা (২২) মো. শাকিল (২১) সাইফুল ইসলাম (৩০) সজিব (২৪) রিফাত (২০) জহির ইসলাম (২৮) মো.ইউসুফ (২২) আবদুল মান্নান (৪২)।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম সরকার জানান, ইলিশ প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ক্লোজার ঘাট এলাকার ছোট ফেনী নদীতে ইলিশ আরহণ করতে নামেন ৯ জেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে ২৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ