শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তওবা পড়ে মাদক কারবার ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তওবা পাঠ করে চিরতরে মাদক কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন কাজী ওয়াদুদ রতন নামে একজন। শুক্রবার পঞ্চগড়ের পৌর এলাকার রামের ডাঙ্গা এলাকায় যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় এই ঘোষণা দেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, যারা মাদকের সঙ্গে যুক্ত আছেন, তাদের সব তথ্য আমাদের কাছে আছে। এক মাস সময় দিচ্ছি। এসব ছেড়ে দিন। না হলে দেয়ালে দেয়ালে আপনাদের ছবি টানিয়ে দেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ