শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জয়দেবপুর স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর স্টেশনে বন্ধ রাখা মাসিক টিকেট, টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু, জয়দেবপুর স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি ও গাজীপুর-ঢাকা রেল যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর ঐতিহ্য উন্নয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শামসুল হক লিখিত বক্তব্যে বলেন, জয়দেবপুর-কমলাপুর ও মধ্যবর্তী স্টেশনগুলোতে কমবেশি ১ লাখ কর্মজীবী প্রতিদিন যাতায়াত এবং শিল্প-অধ্যুষিত ৭০ লাখ জনসংখ্যা জয়দেবপুর স্টেশন থেকে প্রায় ২০ হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ট্রেনে যাতায়াত করে থাকে। 

সড়ক পথের ভোগান্তির কারণে রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এবং ট্রেনের যাত্রীচাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ অবহেলা, অব্যবস্থাপনা ও সীমাহীন দুর্নীতির কারণে সময়-সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যময় ও সম্ভাবনাময় রেল যোগাযোগ ব্যবস্থায় যাত্রীরা প্রতিনিয়ত অসহনীয় বিড়ম্বনার শিকার হচ্ছে।

শামসুল হক বলেন, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়- তাহলে একুশে অক্টোবর থেকে সংগঠনের সব সদস্যের উপস্থিতিতে জয়দেবপুর স্টেশনে লাগাতার কর্মসূচি পালন করবেন বলে জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ