বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সাবেক সচিবের ফার্মে মিলল কেয়ারটেকারের ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সুকু ওই এলাকার মৃত ধীরেন্দ্র মালাকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপারের বাগান বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সুকু। সোমবার সকালে ফার্মের টিনের ঘরের ভেতরের একটি কাঠেরেআড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

কুলাউড়া থানার কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছে না। বিষয়টি উদঘাটনে কাজ চলছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ