বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাষ্ট্রপতির অপসারণ ও আ’লীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান
নড়াইল

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নড়াইলে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার আহবায়ক ইমাম হোসেন সেলিম, যুবঅধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিছুজ্জামান সোহাগসহ অনেকে।

বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের অপসারণ চাই আমরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ