বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রূপগঞ্জ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী স্লুইচগেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। বলেন, রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ রূপসী স্লুইচগেট এলাকায় অবস্থান করছিল বলে যৌথ বাহিনী সংবাদ পায় । পরে রাত ১০টার দিকে ওই এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। এছাড়া রূপগঞ্জসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালে বেশ কয়েকটি হত্যা মামলার আসামি রিয়াজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ