বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জামায়াতের উপর হামলা-হত্যার বিচার দাবিতে আলোচনাসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুজন সেন
শেরপুর প্রতিনিধি

রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে শেরপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শেরপুর পৌর অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী, শেরপুর শহর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মু. রাশেদুল ইসলাম।

শহর জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল বাতেন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ নৃশংস ঘটনার বিচার ও খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ