বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আবু সাঈদ হত্যায় বেরোবির তদন্ত প্রতিবেদন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আজ সিন্ডিকেট সভায় আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এটি বেরোবি’র গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন। যা এখন উপাচার্যের দপ্তরে সংরক্ষিত আছে।

উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, উপাচার্য হিসাবে যোগ দেওয়ার পর অপরাধীদের শনাক্ত করতে দ্বিতীয় দফা তদন্ত কমিটি গঠন করি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের কাছে ওই কমিটি তথ্য চেয়েছে। কিন্তু তারা অপরাধীদের সঠিকভাবে শনাক্ত করতে, সাক্ষাৎকার দিতে বাড়তি সময় চেয়ে নিয়েছিল। তাই সাত কর্ম দিবসের বেশি সময় লেগেছে। এখানে তদন্ত কমিটির কোনো গাফিলতি ছিল না।

তিনি বলেন, গত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আমরা তদন্ত কমিটি ও প্রতিবেদন নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করছি। আগামী ২৮ তারিখে সিন্ডিকেট সভা আছে। এ সময় সাংবাদিকদের ডেকে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ নিহত হওয়ার সময় পুলিশসহ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক, ৪ কর্মকর্তা এবং ৫ কর্মচারীকে দেখা যায়। তাদের সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করতে দেখা যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ