বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

টাংগুয়ার হাওরে আট লাখ টাকার জাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওর থেকে ৬টি বেড় জাল ও একটি নৌকা জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার ভোরে গোপন সংবাদে আনসার সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন, পরে দুপুরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাংগুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর, রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা গোপন সংবাদে হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা জব্দ করেন। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান, অভিযান চালিয়ে তিন হাজার ফিট বেড় জাল ও একটি নৌকার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, জালগুলো দুপুরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। টাংগুয়ার হাওর রক্ষা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ