বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মাদারীপুরে আইনজীবী হত্যা মামলার আসামি ঢাকায় ধরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীন হত্যা মামলার প্রধান আসামি ফারুক মাতুব্বরকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮ মাদারীপুরের সদস্যরা। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর সদর উপজেলার নওহাটা গ্রামের ফারুক মাতুব্বরের সাথে চাপাতলী গ্রামের অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীনের দীর্ঘ দিন যাবত জমির ভোগ দখল ও মামলা মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৭ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে সরদার জয়নাল আবেদীন তার পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে নিজ বাড়ির পথে বালিয়া রোডে পৌঁছানো মাত্রই ফারুক মাতুব্বর তার কয়েকজন সহযোগী নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জয়নাল আবেদীনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ অক্টোবর অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলার পর র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফারুক মাতুব্বরকে গ্রেফতার করে। পরে ঢাকার শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে আসামিকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ