বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

‘রাজনীতিকে আ.লীগ বানিয়েছিল দুর্নীতির নীতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, পাবনা

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, রাজনীতি ছিল রাজার নীতি, আর আওয়ামী লীগ বানিয়েছিল সেটা দুর্নীতির নীতি। সেই জায়গা থেকে আমরা করতে চাই জনবান্ধব নীতি, জনমানুষের নীতি, মেধার নীতি এবং উন্নতির নীতি। সেটাই হোক রাজনীতির মূল নীতি। বুধবার দুপুরে পাবনায় দুটি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি এডওয়ার্ড কলেজে এই মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই। সেই লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের প্রত্যাশার কথা জেনেছি। তাদের দাবিগুলো কলেজের অধ্যক্ষের কাছে তুলে ধরেছি। সাধারণ শিক্ষার্থীরা যাতে জানতে পারে তাদের ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। সাধারণ মানুষ যেমন বাংলাদেশ চান, সেই বাংলাদেশ গড়ার রূপকার হলেন তারেক রহমান। আমরা তার ৩১ দফা সবার কাছে তুলে ধরছি। এই দফার মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ও মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ অনেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ