বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

পাবনায় হোটেলে ঢুকে পড়ল ট্রাক, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হন আরো দুইজন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাবনার নুরপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৩০) পাবনা সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- পাবনা পৌর সদরের নারায়নপুর মহল্লার টিটু হোসেন (৪০) ও সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোস্তাকিম হোসেন (৪৫)। তাদের পাবনা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনার গাছপাড়া থেকে বাস টার্মিনালের দিকে থেকে যাচ্ছিল একটি ট্রাক। পথে নুরপুর কমিউনিটি হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস টার্মিনালের দিকে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাবারের হোটেলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল নামে একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খাবার হোটেল মালিক সাদ্দাম খান বলেন, ‘আমি তখন হোটেলের রান্না শেষ করে দোকানের পেছনে টিউবওয়েলে থালা বাসন পরিষ্কার করছিলাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেল আরোহী আমার দোকানে চা পান করছিল। আরেকজন বসাছিল। আর আমার ম্যানেজার টিুট দোকানে বসেছিল। হঠাৎ বিকট শব্দ আর ম্যানেজার চিৎকার শুনে এসে দেখি, একজন ট্রাকের নিচে পড়ে আছে। অন্য দুজন গুরুতর আহত।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, স্থানীয়দের খবর শুনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। ট্রাকচালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ স্বজনরা নিয়ে গেছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ