বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

রংপুরে ‘দলবেঁধে ধর্ষণ’ মামলার আসামি ঢাকায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর পরশুরাম থানার ‘দলবেঁধে ধর্ষণ’ মামলার প্রধান আসামি রবিউল

ইসলাম ভুট্টকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য

জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম।

র‌্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকায় একটি পরিকল্পিত

দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম রাতে নানির বাড়ি হতে খালার বাড়িতে যাওয়ার সময় রাস্তা ভুলে

যান। তখন রবিউল ইসলাম ভুট্টর দোকানে গিয়ে তার খালুর বাড়ি যাওয়ার সঠিক রাস্তা জানতে

চান, কিন্তু তিনি অসৎ উদ্দেশ্যে ভুল রাস্তা দেখিয়ে দেন। এরপর রবিউল ইসলাম ভুট্ট ও তার

সহযোগীরা ভিকটিমকে বাঁশঝাড়ে নিয়ে গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

পরবর্তীতে ভিকটিমের বাবা পরশুরাম থানায় রবিউল ইসলাম ভুট্টকে প্রধান অভিযুক্ত করে ধর্ষণ মামলা

করেন। র‌্যাব-১৩ এবং র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদে বৃহস্পতিবার ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রবিউল ইসলাম ভুট্টকে গ্রেফতার করে। ভুট্টু পরশুরাম থানার পান্ডারদিঘি এলাকার লুৎফর রহমানের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ