বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

‘খুনিরা কীভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

‘ছাত্র-জনতার গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও স্বৈরাচার আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।’ শুক্রবার বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর।

তিনি বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে- তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খুনিরা কীভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়। জাতীয় নির্বাচনের সুষ্ঠু-সুন্দর পরিবেশ তৈরি করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান। প্রধান বক্তা ছিলেন-ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি এসএম নাসির উদ্দিনসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন- হাফেজ খবির উদ্দিন, অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, মাওলানা আইয়ূব আনসারী, মাওলানা নুরুন্নবী, মুফতি ওমর ফারুক, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্বাস আলী, সাজ্জাদ হোসেনসহ অনেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ