বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের পাঁচজন আহত হন। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক।

এদিকে, হত্যার পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ