বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

জমি নিয়ে দুই ভায়রার মধ্যে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব না মিটিয়ে দেওয়ায় ইউপি সদস্যকে হত্যার উদ্দেশ্যে এসে আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর হাতে আটক হয়েছেন বাবা-ছেলেসহ ৩ জন। সোমবার রাত ৮টার দিকে এমনই এক ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া গ্রামে। পরে পুলিশ গ্রামবাসীর হাত থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।

আটকরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার দাদুয়া গ্রামের আনিসুর রহমান আনিস, তার ছেলে আরিফুল ইসলাম ও খাকড়াদহ গ্রামের আতিকুল ইসলাম।

জানা গেছে, চাটমোহর উপজেলার ঝাঁকড়া গ্রামে নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী দাদুয়া গ্রামের আনিসুর রহমান ও সাজ্জাদ নামে জনৈক ব্যক্তি সম্পর্কে দুই ভায়রা ভাই। ঝাঁকড়া বিলে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাদের। বিষয়টি নিয়ে চাটমোহরের হরিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর কামাল হোসেন বেশ কয়েকবার দুই পক্ষের লোকজনকে নিয়ে শালিস বৈঠকে বসেন। কিন্তু কোনো সুরাহা না করে দেওয়ায় কামাল মেম্বরের ওপর ক্ষিপ্ত হন আনিসুর রহমান। এরই জেরে সোমবার রাত ৮টার দিকে আনিসুরের নেতৃত্বে ১০/১২ জনের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ঝাঁকড়া গ্রামে কামাল মেম্বরের ওপর হামলা চালাতে আসেন। এ সময় কামাল মেম্বর পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে গ্রামবাসী হামলাকারীদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন আনিসুর, তার ছেলে আরিফসহ ৩ জন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, আটকদের কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধেপুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ