বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

চাটমোহরে পুকুরে মিলল শিশুর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে বাড়ির পাশের পুকুর থেকে আবিহা জান্নাত (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের ইজাজুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সন্ধ্যার কিছু আগে বাড়ির উঠোনে বসে খেলাধূলা করছিল আবিহা জান্নাত। এ সময় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। পরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে খোঁজাখুঁজির পর আবিহাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের ধারণা, সবার অন্তরালে পুকুরে পড়ে মারা গেছে আবিহা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ