বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষে কিনু (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামের মালাধর জামে মসজিদে এ সংঘর্ষ হয়।

জানা যায়, গত ২৩ নভেম্বর মুসল্লিদের উপস্থিতিতে মালাধর জামে মসজিদের পরিচালনা কমিটি গঠিত হয়।

এলাকাবাসী অভিযোগ করেন, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম এটি মেনে নিতে পারেননি। এ কারণে শুক্রবার জুমার নামাজের পর পরিকল্পিতভাবে নির্বাচিত কমিটির সদস্যদের উপর হামলা চালান তিনি। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে মুসল্লি কিনু মাথায় আঘাত পান। আহত কিনুকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।

নিহত কিনু মালাধর কানিপাড়া গ্রামের হাসিমুজ্জামানের ছেলে।

উভয় পক্ষই দাবি করেন, নিহত কিনুক তাদের লোক।

তবে কিনুর পারিবারিক সূত্রে জানা যায়, কিনু কোনো পক্ষের নন। তিনি একজন সাধারণ মুসল্লি।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ