বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

আদমদিঘীতে জামায়াতের কর্মীর সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার, মাওলানা গোলাম মোস্তফা, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদৌস রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইদ্রিস আলী, তালিমুল কোরআন মাওলানা রমজান আলী ও সদস্য মাওলানা এমদাদুল হক প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। প্রতিশোধপরায়ন হওয়া থেকে বিরত থাকতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ