বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

ফেনীর শহীদ শিবলুর পরিবারকে জামায়াতের দুই লাখ টাকার সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

জুলাই-আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজধানীর আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ফেনীর শহীদ আবু বক্কর ছিদ্দিক শিবলুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ  জামায়াতে ইসলামী।

রোববার বিকালে জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকার ওছিউদ্দিন ভূঞা বাড়ি যান দলটির জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। সেখানে তিনি শিবলুর শিশু সন্তান ফারহান ছিদ্দিক ও শ্বশুর সাহাবউদ্দিনের হাতে সহায়তা হিসেবে নগদ দুই লাখ টাকা তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালেহ উদ্দীন, নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম খলিল ও সেক্রেটারি ডা. মাঈন উদ্দিন প্রমুখ।

এর আগে, নেতৃবৃন্দ বাড়ির সামনে শহীদ শিবলুর কবর জেয়ারত করেন।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, জুলাই-আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের নগদ দুই লাখ টাকা প্রদান ও আহতদের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহায়তা করা হচ্ছে। শিবলুর পরিবারকে সহায়তা দেয়ার পাশাপাশি ঘর নির্মাণ ও তার দুই সন্তানের পাশে থাকার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে রাজধানীর ঢাকার আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হন এলিট পেইন্টের হিসাবরক্ষক শিবলু। চার দিন অজ্ঞান থাকার পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ