বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

মাদারীপুরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরে হোলসিম সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় লাইলি বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দুপুরে রাজৈর-ইশিবপুর আঞ্চলিক সড়কের ইশিবপুর বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

পুলিশ জানায়, হোলসিম সিমেন্ট ভর্তি একটি ট্রাক রাজৈর থেকে শ্রীনদী যাচ্ছিল। ট্রাকটি ইশিবপুর ব্রিজের উপর উঠলে গাড়িটি পেছনে সরে আসে। এসময় পেছনে থাকা শ্রীনদীগামী একটি ইজিবাইকে চাপা দেয়। ফলে ইজিবাইককে থাকা যাত্রী লাইজু বেগম ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, ট্রাকটি জনসাধারণ আটক করে। পরে রাজৈর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ