বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নাটোরে গুণীজন সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় গুণীজন সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় চৌগ্রাম স্কুল মাঠে চৌগ্রাম ইউথ ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

চৌগ্রাম ইউথ ক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী শেখের সভাপতিত্বে ও সেক্রেটারি এসএম সবুজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ড. মীর নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সাইদুর রহমান, মাস্টার আফছার আলী, অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, অধ্যাপক এনতাজ আলী, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সমাজসেবক আব্দুল কাহার প্রমুখ।

সেরা শিক্ষক, শিক্ষা ক্ষেত্রে অবদান, মরণোত্তরসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩ জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মশিউর রহমান, নন্দন শিল্পীগোষ্ঠী, অনির্বান শিল্পীগোষ্ঠী ও চলনবিল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ