বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলে রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ধাক্কার ঘটনায় করা মামলায় ড্রাইভার ও হেলপারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। সম্পর্কে আসামিরা বাবা-ছেলে।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান বলেন, হাসনাত-সারজিতকে ট্রাকচাপায় নিরাপদ সড়ক আইনে করা মামলায় ড্রাইভার মুজিবুর রহমান ও হেলপার রিফাত মিয়াকে রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত-সারজিতের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত থাকলেও গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পর দিন ক্ষতিগ্রস্ত গাড়িটির ড্রাইভার আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ