বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেটকারের সাথে বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতাল ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার  বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিম উদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুজন হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেয়ার সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি। এছাড়া আমরা ঘটনাস্থলে গিয়ে কোন মরদেহ পাইনি। মরদেহগুলো তাদের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ