বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় কোলে থাকা ১১ মাসের শিশুর দুই হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস-এর একটি ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে ৪ হাত-পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে স্থানান্তর করেন চিকিৎসক।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই খালার মৃত্যু হয়। গুরুতর ভাগ্নিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ