বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের হিলি সীমান্তে আব্দুর রহমান (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার বিকেলে সীমান্ত পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই যুবক। এসময় বিজিবির একটি টহল তাকে আটক করে। পরে হিলি সিপি বিজিবি ক্যাম্পে নিয়ে তাকে জিজ্ঞেসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ১০টার দিকে হাকিমপুর থানায় অনুপ্রবেশের দায়ে মামলা করে সোপর্দ করা হয়।

আটক আব্দুর রহমান (৩৫) ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবি হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, বিকেলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে সোর্পদ করি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ