শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আগৈলঝাড়ায় দুই মাদক কারবারি কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের আগৈলঝাড়ায় দুই মাদক কারবারিকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভোরে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও একই এলাকার দিলীপ পান্ডেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আসামি দুজনকে শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ