শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পাচারের প্রায় কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাসস্টেশন এলাকার এসএ পরিবহণের কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

এ সময় ভারত থেকে পাচার করা ৭ হাজার ৯২০ পিস মেহেদী, ৭২০ পিস জনসন শ্যাম্পু, ২ হাজার ৪শ পিস কেবিজল সাবান, ৮ হাজার ১৮৪ পিস কিটকেট চকোলেট, ১ হাজার ৬শ পিস ডক্টর বিশ্বাস হেলথ প্রোডাক্ট, ৮৬৪ পিস জনসন বেবি লোশন ও ৬ রোল বড় ফ্লোর কার্পেট জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

এ ঘটনায় আটকরা হলেন- এসএ পরিবহণের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আতাউর রহমান (৪০), পার্সেল সহকারী আব্দুর রহমান (২৬), ক্যাশ অফিসার ফয়সাল কবির (৩৬), গাড়িচালক দেলোয়ার মিয়া (৫৫) ও হেলপার জুবায়ের মিয়া (২৫)।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর লেফটেনেন্ট ইফতেয়ার মতিন ও পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল রিফাত জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় পণ্য প্যাকেটজাত করে এসএ পরিবহণের গাড়িতে তোলার আগে অভিযান চালিয়ে ২ কোটি টাকার পণ্য সামগ্রী জব্দ করা হয়। এসব অবৈধ মালামাল পাচারে সহযোগিতা করার জন্য ৫ জনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ