শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বগুড়া কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া কারাগারে এক আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু (৬৫) গাবতলী উপজেলার বৈঠা দক্ষিণপাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর গ্রেফতার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে যান আব্দুল মতিন মিঠু। রবিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, এর আগে কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক শাহাদত আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ