শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঘাটাইলে হানাদারমুক্ত দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১০ ডিসেম্বর মঙ্গলবার হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা কমান্ডার শারমিন ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান মনির।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে ঘাটাইল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পৃথক আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাছেদ করিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, মোস্তাফিজুর রহমান মিঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া, পৌর বিএনপির সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রফিক।

শেষে ঘাটাইল উপজেলা শাখা জাসাস শিল্প গোষ্ঠীর উদ্যোগ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ