শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নওগাঁয় প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মাছ চাষে ‘আশা’র দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ডানা পার্কে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘আশা’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী।

আশার জেলা ম্যানেজার টিএম আব্দুল হালিমের সভাপতিত্বে ও জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয় ঢাকার জুনিয়র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আশার কম্পিউটার প্রকৌশলী এনামুল হক প্রমুখ। 

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. বায়েজিদ হোসেন। কর্মশালায় জেলার সদর, আত্রাই ও রাণীনগর উপজেলার মোট ৩০ জন মৎস্য চাষিরা অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাইরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিকভাবে প্রয়োগ করে মাছ উৎপাদন আরোও বৃদ্ধি করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ