শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নড়াইলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে তিনটি অবৈধ ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়।

গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো- লোহাগড়ার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনিবিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুঁড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া, এসআই তরিকুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নড়াইল সদর উপজেলা প্রশিক্ষক শুভ মালাকারসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ব্যাটালিয়ন আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুঁড়িয়ে দেয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক আসিফুর রহমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ