শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে এলে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ নিয়ে গত চার দিনে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে মোট ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলো।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা পাঁচ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ