শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বরিশালের কেরাতিয়া মাদরাসার মাহফিল শুরু ২৫ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম হোসাইনিয়া কওমি কেরাতিয়া মাদারাসার ২ দিনব্যাপী ৭৭তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে এ মাসের শেষের দিকে।

জানা যায়, আগামী  ২৫ ও ২৬ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) মাদরাসা প্রাঙ্গণে মাহফিলের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিন সকাল ৯টায় সাবেক তলাবা ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রথম দিন মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন মাওলানা শামসুল আরেফীন (যুক্তরাষ্ট্র)।

উল্লেখ্য, বরিশালের অন্যতম প্রাচীন এই কওমি মাদরাসাটি ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট বুযুর্গ হযরত শাহ সুফী আরেফ আলী রাহিমাহুল্লাহ। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ